Monday, July 27, 2026

ম্যাডামের নির্দেশ ৪র্থ শ্রেনীর শিশু শিক্ষার্থীরা নতুন ছাত্র সংগ্রহে ঘুরছে পাড়া মহল্লায় 

Date:

Share post:

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:

এবার ৪র্থ শ্রেনীর শিশু শিক্ষার্থীদের পাড়া মহল্লাতে পাঠিয়ে আগামী নতুন বছরের জন্য ছাত্র সংগ্রহের কাজ করাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

রবিবার সকালে কালীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিশু শিক্ষার্থী শহরের এম ইউ কলেজ পাড়াতে ভর্তি ইচ্ছুক নতুন শিশুদের নাম ঠিকানা সংগ্রহ করতে দেখা গেছে।ঐ শিশু শিক্ষার্থীরা বলছে, তাদের বিদ্যালয়ের ম্যাডামরা এ কাজ করার নির্দ্দেশনা দিয়েছেন। এদিকে ক্লাস বন্ধ রেখে ছাত্র সংগ্রহে শিশু শিক্ষার্থীদের দিয়ে এমন কাজ করানোয় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে রবিবার সকালে শহরের এম ইউ কলেজ পাড়াতে দেখা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের ইউনিফর্ম পরে হাতে কাগজ ও কলম নিয়ে কয়েকজন শিশু শিক্ষার্থী বাড়ী বাড়ী ঘুরছে। এ কাজে আসা ওই বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর শিশু শিক্ষার্থী মাসিউর রহমান স্বাধীন ও আলিমুজ্জামান জানায়, বিদ্যালয়ের শিক্ষিকা কাকলী ম্যাডাম তাদের পাঠিয়েছেন। তাদেরকে পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের নাম, পিতার নাম ঠিকানা লিখে নিয়ে যেতে

বলেছেন। শিশুরা আরো জানায়, ওই ম্যাডাম এক সপ্তাহ আগে এ কাজ করার নির্দ্দেশ দিয়েছিলেন। কিন্তু সে সময়ে ওই কাজ না করাতে আজ (রোববার) স্কুলে গেলে ম্যাডাম বকাবকি করাতে তারা এ কাজে এসেছেন। শিশু শিক্ষার্থীরা আরো জানায়, এ কাজের জন্য ওই বিদ্যালয়ের আরো কয়েক ম্যাডাম তাদের মত আরো অনেক ছাত্রকে বিভিন্ন গ্রামে পাঠিয়েছেন।

শিশু ছাত্রদের দিয়ে নতুন ছাত্র সংগ্রহের তালিকা করতে পাঠানো নির্দ্দেশনাকারী শিক্ষিকা কাকলী ম্যাডাম বলেন. স্কুলে ওই ছাত্রদের সাথে

আমার দেখাই হয়নি। ওরা কিভাবে আমার নাম বলেছে সেটা আমি বুঝে উঠতে পারছি না।

ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, নতুন ছাত্র সংগ্রহে শিশু শিক্ষার্থীদের পাড়া মহল্লায় পাঠানো ঠিক হয়নি। স্কুল বন্ধের সময়ে

কোন এলাকায় শিক্ষকরা গেলে সেই এলাকার ছাত্রদের ডেকে নিতে পারেন। কিন্তু শুধুমাত্র ছাত্রদের পাঠোনোর নির্দেশ শিক্ষকরা দিতে পারেন না।

বিষয়টি তিনি জেনে পদক্ষেপ নিবেন বলে জানান।

কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শারমিন নাছিমা বানু বলেন, শিশু শিক্ষার্থী ছাত্রদের দিয়ে নতুন ছাত্র সংগ্রহের কাজ করানো যাবে না। তিনি এখন ছুটিতে আছেন। অফিসে এসে বিষয়টি জেনে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...