Monday, July 27, 2026

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে  নিহত ১ আহত ২

Date:

Share post:

মোঃ রাজু রংপুর বিভাগী প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে জমির বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে গজেন রায় (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
রোরবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজি মাটিগাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গজেন রায় ওই গ্রামের মৃত ফোইরাদু রায়ের ছেলে।
আহতরা হলেন- ফনি চন্দ্র রায় (২৮), ফাগু রায় (৪০) তারা দুজনেই নিহতের ভাই-ভাতিজা। এঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতাম।
স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে গজেন রায়ের সঙ্গে প্রতিবেশী ধর্ম রায় ও তার পরিবারের বিরোধ চলছিল। রোববার সন্ধ্যার দিকে প্রতিবেশী হর কুমার, মধু, ধর্মের ছেলের মিঠুন ক্ষেত থেকে ধান এনে গজেন রায়ের বাড়ির সামনে স্তপ করে রাখছিল। এতে গজেন তাদের বাধা দিতে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গজেন রায়সহ তিনজন গুরুতর আহত হয়। স্বজনরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেে গজেন রায়কে মৃত ঘোষণা করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।
নিহতের ছেলে ভবেশ রায় জানান, ১৩ বছর ধরে প্রতিবেশী হর কুমার, মধু রায়, ধর্ম রায়ের জমি-জমা নিয়ে বিরোধ চলছিলো। কিন্তু গত তিন মাস আগে জমির মামলার রায় পান তার বাবা । সন্ধ্যায় বাড়ির গেটের সামনেই ধানের পুঞ্জি (স্থানীয় ভাষায় বলা হয় ‘পুইন’) দিচ্ছিলো। এতে তাদের নিষেধ করলে সংঘর্ষ বাধে। এসময় বাবাসহ আরো দুইজন গুরুতর আহত হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি জমা সংক্রান্ত মারামারিতে গজেন নামে এক ব্যাক্তি মারা গেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...