Monday, July 27, 2026

কালীগঞ্জে ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু 

Date:

Share post:

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে গলা কেটে আনোয়ার হোসেন নামে এক ইউপি মেম্বারের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মৃত্যু নিয়ে পুলিশ, পরিবার ও প্রতিবেশীরা ভিন্ন ভিন্ন বক্তব্য দিযেছে। বুধবার দুপুর ১টার দিকে নিজ বাড়িতে তার গলা কাটা পড়ে। এরপর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। নিহত আনোয়ার হোসেন কালীগঞ্জ উপজেলাা মালিয়াট ইনিয়নের ৬নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি মেম্বার। সে ওই গ্রামের আব্দুল বারেক মন্ডলের ছেলে এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তার দুই মেয়ে এক ছেলে রয়েছে। সংবাদ পেয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের ভাইরা ভাই মুজিদ হোসেন জানান, কয়েক মাস আগে স্ট্রোক করার পর থেকে সে অসুস্থ্য ছিল। একদিন আগে যশোর সিএম এইচ থেকে ডাক্তার দেখিয়ে আনা হয়। বুধবার দুপুরে ঘরের মধ্যে পড়ে গিয়ে সোকেসের গ্লাস ভেঙ্গে গলা কেটে যায়। এরপর তাকে উদ্ধার করে যশোর নেওয়ার পথে মারা যান।

এদিকে মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক খান ইউপি সদস্য আনোয়ার হোসেন নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, সে অসুস্থ্য ছিল ঠিক কিন্তু কিভাবে আত্মহত্যা করেছে তা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে লোক মুখে জেনেছি পারিবারিক নানা সমস্যার কারনে সে নিজের গলা নিজে কেটে আত্মহত্যা করেছে।

কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান জানান, নিহত ব্যক্তি তিন মাস আগে স্ট্রোক করে যাশোর সিএমএইচ এ চিকিৎসাধিন ছিল। গতকাল রাতে অসুস্থ্যতার কারণে ঘুম না হওয়ায় আরো বেশি অসুস্থ্য হয়ে পড়ে। দুপরে ঘরে ভিতরে উঠে দাড়াতে গেলে মাথা ঘুরে সোকেসের গ্লাসের উপর পড়ে যায়। এতে গ্লাস ভেঙ্গে তার গলাই ঢুকে যায়। এসময় প্ররিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর হাসাপাতালে নেওয়ার পথে মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...