Monday, July 27, 2026

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের কার্যালয়ে ভাঙচুর – আহত ২,আটক ১

Date:

Share post:

মোঃ রাজু রংপুর,বিভাগীয় প্রতিনিধি: 

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে নাসির উদ্দীন (২৫) নামের এক যুবক ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করেছে পুলিশ। শনিবার ৮ই জুলাই সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এ ভাঙচুর চালায় ওই যুবক। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মামুনুর রশিদ গুরুতর এবং নৈশ্য প্রহরী হরকান্ত বর্মণ সামান্য আহত হয়। আটককৃত নাসির উদ্দীন হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের সীমান্তবর্তী মারাধার গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

সুত্র জানায়, সকালের দিকে জেলা প্রশাসক ভবনের তালা ভেঙ্গে নাসির উদ্দীন উপরে উঠে। এরপর রাজ মিস্ত্রীর কাজে ব্যবহৃত একটি বেলচা দিয়ে প্রায় ৩১ টি জানালার থাই গ্লাস সহ অদম্য মুজিব কর্নারের সকল গ্লাস ও দরজা ভাংচুর করে। অনেক শব্দ পেয়ে জেলা প্রশাসকের নৈশ্য প্রহরী হরকান্ত বর্মণ এগিয়ে গেলে তাকেও মারপিট করার চেষ্টা করে ওই যুবক। পরে সে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসেন। এসময় নাসিরকে বাঁধা দিতে গেলে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মামুনুর রশিদকে বেলচা দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায় । পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, সরকারি গুরুত্বপূর্ণ্য অফিস ভাঙচুর করা হয়েছে যা খুবই জঘন্য কাজ করা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ বিষয়টি তদন্ত করছে। সেই সাথে সিসিটিভিতে পুরো ঘটনা দেখে প্রকৃত ঘটনা যানা যাবে বলে মনে করছি। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে নাসির উদ্দীনের প্রাতিবেশী ইয়াশিন আলী বলেন, মাদ্রাসাতে পড়ালেখা করে সে, বেশ কিছুদিন আগে থেকেই ছেলেটির মাথার সমস্যা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...