Saturday, January 24, 2026

চুয়াডাঙ্গার দর্শনায় ২ মণ রুপা বারাদী সীমান্তে আড়াই কেজি সোনাসহ মহিলা আটক – ২

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার: 

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ায় বিজিবি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় দুই মণ রুপা এবং সীমান্তবর্তী নাস্তিপুর থেকে প্রায় আড়াই কেজি ওজনের ২০টি সোনার বারসহ এক নারী চোরাকারবারিকে আটক করেছে।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানায়, বিজিবির একটি টহল দল বুধবার দুপুর ৩ টায় গোপন সংবাদ পেয়ে দর্শনা পৌরসভার মোবারকপাড়ার মোস্তাফা মিয়ার পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালিয়ে চারটি ব্যাগ থেকে ৭৮ কেজি (প্রায় দুই মণ) রুপা উদ্ধার করা হয়। বাড়িতে লোকজন না থাকায় কাউকে আটক করা যায়নি। বিজিবি আরো জানিয়েছে, দুপুর সাড়ে ৩ টার দিকে দর্শনার বাড়াদি ক্যাম্পের বিজিবি টহলদল স্থানীয় নাস্তিপুর কবরস্থান রোডে সন্দেহজনক এক বোরকা পরিহিত নারীকে তল্লাশি করে ২০টি সোনারবার (দুই কেজি ৩২০ গ্রাম) উদ্ধার করে। এ সময় ওই নারীকে আটক করে।আটককৃত নারী নাস্তিপুর গ্রামের কাশেম আলীর স্ত্রী শাহানারা(৪৫)।বিজিবি জানায়, উদ্ধার করা রুপার বাজার মুল্য এক কোটি ২০ লাখ এবং সোনার মূল্য দুই কোটি ৩৪ লাখ ১২ হাজার টাকা।

লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, উদ্ধার করা মালামাল ট্রেজারিতে পাঠানো হয়েছে এবং গ্রেফতার নারীকে দর্শনা থানায় সোপর্দ করে মামলা দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...