Friday, July 24, 2026

রংপুর বিভাগে রমেক হাসপাতালে বৈষম্যবিরোধী চিকিৎসকদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

Date:

Share post:

মোঃ আবু শাহান সেলিম মিয়া,রংপুর:
আওয়ামী লীগপন্থি অধ্যক্ষের অপসারণের দাবিতে ৭ম দিনের মতো রংপুর মেডিক্যাল কলেজে বিরোধী চিকিৎসক ছাত্র, ড্যাবসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ কর্মসূচি পালন করেন।  মঙ্গলবার (০৫ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ঘন্টা কর্মবিরতি পালন ও বিক্ষোভ মিছিল করেন চিকিৎসক, ছাত্র ও কর্মচারীরা।
বিক্ষোভ মিছিল শেষে আন্দোলনকারীদের সমন্বয়ক ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম মন্ডল বলেন, আজকে দুই ঘণ্টার কর্মবিরতি চলছে। ফ্যাসিবাদের দোসর ডা. মাহফুজকে অধ্যক্ষের পথ থেকে না সরানো হলে আগামীকাল থেকে শাউটডাউনে যাব আমরা। ন্যাশনাল ডক্টরস ফোরামের বিভাগীয় সভাপতি ডা. মোহাম্মদ হোসেন বলেন, ছাত্র-জনতার রক্তের মধ্য দিয়ে অভ্যুত্থানের পরও একজন ফ্যাসিবাদীকে এই হাসপাতালের অধ্যক্ষ করা হয়েছে। তাকে দ্রুত অপসারণ করা না হলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাচ্ছি। গত ২৯ অক্টোবর ডা. মাহফুজার রহমানকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। এর পরদিন থেকে তার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসজুড়ে আন্দোলন শুরু হয়।
আজ দুই ঘণ্টার কর্মবিরতি শেষে তাদের দাবি মানা না হলে আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...

যশোরে প্র”তারণার অ”ভিযোগে কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে জমি প্রতারণা, মিথ্যা সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে...

যশোরে  ওয়ার্ড বিএনপির কর্মীর মূল্যায়ন সভা অনুষ্ঠিত 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে...

আজ ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃ’ত্যুবার্ষিকী

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ঐতিহাসিক ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে...