Sunday, July 26, 2026

নড়াইল পৌরসভার ১ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও সেচ্ছাসেবক লীগের সভাপতি জেড এম ইকবাল আলম জুয়েল কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মামলায় গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতার কৃত ইকবল আলম জুয়েল নড়াইল পৌরসভার ১ নং ওয়ার্ড ডুমুরতলা গ্রামের হাজি মোহাম্মদ শামসুল আলম ওরফে মনি মাস্টারেট ছেলে সে।

২০ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় পৌরসভার ডুমুরতলা নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নড়াইল পৌরসভার ডুমুরতলায় নিজ বাড়ি থেকে কাউন্সিলর জুয়েলকে গ্রেফতার করা হয়েছে।

শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে গত ৪ আগস্ট সদর উপজেলার নাকশি বাজার থেকে বের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিলে হামলা করার অভিযোগে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাসহ ৯০ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়। গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ। ওই মামলায় কাউন্সিলর জুয়েল ৩৪ নম্বর আসামি।

নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মিছিলে হামলার অভিযোগে করা মামলার আসামি কাউন্সিলর জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...