Sunday, July 26, 2026

মাসিক আল মুনাদীর সাধারণ সভা অনুষ্ঠিত

Date:

Share post:

নিজস্ব প্রতিবেদক:

মাসিক আল মুনাদী The Monthly Al Munadi এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় সদ্যগত শুক্রবার বিকেল-সন্ধ্যা অব্দি, ময়মনসিংহ বিভাগ ও জেলার গফরগাঁও উপজেলাধীন ব্রহ্মপুত্রের পাড়ঘেষা মনরোম প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ মিডিয়া পার্ক এর ০৩ নং ছাউনীতে।

সাধারন সভার আহ্বায়ক প্রকাশক ও সম্পাদক কবি ইহ্তিশামুল হক জাওয়াদ এর সভাপতিত্বে উক্ত সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন আস-সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর প্রতিষ্ঠাতা ও মাসিক আল মুনাদী’র নবনিযুক্ত নির্বাহী সম্পাদক এইচ এম শাহরিয়ার কবির এবং নবনিযুক্ত সহযোগী সম্পাদক মামুন বিন হারুন।

অনুষ্ঠানে বক্ষমান সরকারি রেজিষ্টার্ড (জাতীয়) মাসিক আল মুনাদী ® D.A1289 পত্রিকাটি পুনরায় নিয়মিত মুদ্রনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়,অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার তরুন লেখক রাজু আহমেদ করিমগঞ্জী। অন্যান্যদের মধ্যো সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় রসুলপুর গনপাঠাগার এর প্রতিষ্ঠাতা, তরুন শিক্ষক হৃদয় হাসান মুস্তাফিজ। সবশেষে মাসিক আল মুনাদীর নবনিযুক্ত সম্পাদকগনের হাতে প্রেস আইডি কার্ড তুলে দেন স্থানীয় সাংবাদিক আশরাফ ফারুকী।

উল্লেখ্যো: মাসিক আল মুনাদী পত্রিকাটি ১ লা এপ্রিল ১৯৮৬ সনে প্রতিষ্ঠিত হয়, ১৯৯৯ এর পর ক্ষনে ক্ষনে নানাবিধ জটিলতায় পত্রিকাটির মূদ্রন বিক্রয় ও বিতরন অনাকাঙ্ক্ষিত ভাবে বন্ধ ছিলো, প্রতিষ্ঠার ৩৯ বছর চলমান এই পত্রিকাটি ২০২৩ এর আগষ্টের পর পুনরায় নবোদ্যমে শিঘ্রই মুদ্রন শেষে লেখক -লেখিকা ও পাঠক-পাঠিকা মহলে বিক্রয় ও বিতরন শুরু হবে চলতি বছরের আসন্ন ১ লা নভেম্বর ২০২৪ ঈসায়ী তারিখে ইনশাআল্লাহ।

শুক্রবার সূর্যাস্তের পর বা’দাল মাগরিব সভার সমাপ্তি ঘোষনা করেন, (বাংলা)মাসিক আল মুনাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা নাজমুল হক রহঃ এর ৩য় ছেলে ও পত্রিকাটির বর্তমান প্রকাশক ও পরিচালক গফরগাঁও ময়মনসিংহের তরুন বাংলাদেশী কবি ও সংগঠক ইহতিশামুল হক জাওয়াদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...