Monday, July 27, 2026

অপহরণ নয় প্রেমের টানেই ঘর ছেড়েছে হিন্দুধর্মাবলম্বী কিশোরী আদালতে জবানবন্দি 

Date:

Share post:

আরিফুল ইসলাম আরিফ,ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভিন্ন ধর্মাবলম্বী স্কুল শিক্ষার্থীর (১৭) সাথে প্রেমের সম্পর্কের জেরে ঘোষনা দিয়ে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার ঘটনায় অপহরণ মামলা দায়েরের চব্বিশ ঘন্টার মধ্যে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। এসময় প্রেমিক আলিনুর রহমান (৩৫) কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার নাগেশ্বরী উপজেলা থেকে তাদের উদ্ধার করা হয়।

এদিকে শুক্রবার ২০ সেপ্টেম্বর সকালে পুলিশ উদ্ধারকৃত কিশোরী এবং আটককৃত যুবককে কুড়িগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা খানের আদালতে হাজির করেন। ওই দিন দুপুরে আদালত কিশোরীর জবানবন্দি গ্রহন করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান জানান, জবানবন্দিতে ভিকটিম কিশোরী বলেন, “তাকে অপহরণের বিষয়টি সত্য নয়, যুবক আলিনুরের সাথে তার দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক। এ কারনে আমার পরিবার আলিনুরকে ফাঁসানোর বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে। এমনকি আলিনুরকে মেরে এলাকা ছাড়া করারও পরিকল্পনা করা হয়। এ কারনে প্রেমিককে পরিবারের লোকজনের হাত থেকে বাঁচাতে আমি তার সাথে স্বেচ্ছায় পালিয়ে যাই। আমি কুড়িগ্রাম নোটারী পাবলিক এ এভিডেভিড এর মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহন করি এবং ইমাম সাহেবের মাধ্যমে আলিনুরের সাথে ইসলামি শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হই।”

অফিসার ইনচার্জ আরও জানান, যেহেতু ভিকটিমের বয়স কম সেহেতু বিজ্ঞ আদালত তাকে তার পিতার জিম্মায় পাঠাতে চেয়েছেন। কিন্ত ভিকটিম পিতার জিম্মায় যেতে অস্বীকৃতি জানানোয় বিজ্ঞ আদালত তাকে রাজশাহী শিশু সংশোধনাগারে প্রেরণ করে প্রেমিক আলিনুরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...