Saturday, July 25, 2026

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ ২০ কেজি চাউলের পরিবর্তে ৫ কেজি

Date:

Share post:

মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ

মে মাসের ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যশোরের মনিরামপুরে ক্ষতিগ্রস্ত ২ হাজার ৭০০ পরিবারপ্রতি ২০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার।

 

উপজেলার প্রতি ইউনিয়নে ১৫০ পরিবারে এই চাল বিতরণের কথা। অভিযোগ উঠেছে, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন ২০ কেজির পরিবর্তে মাথাপিছু ৫ কেজি করে চাল বিতরণ করেছেন।আজ শুক্রবার ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে তিনি জেনারেল রিলিফের (জিআর) এই চাল বিতরণ করেছেন।আজ শুক্রবার ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে তিনি জেনারেল রিলিফের (জিআর) এই চাল বিতরণ করেছেন। শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা দাসপাড়ার একাধিক ব্যক্তি।লালন দাস বলেন, ‘আমি ভ্যান চালায়ে খাই। আজ সকালে চেয়ারম্যান আমাদের পাড়ার মন্দিরের সামনে চাল নিয়ে আসেন। তিনি আমাকে ডেকে পাঁচ কেজি চাল দেছেন।ওই পাড়ার প্রান্ত দাস বলেন, ‘চিনাটোলা দাসপাড়ায় আমরা ৭০-৭২ পরিবার আছি। চেয়ারম্যান সবাইকে ৫ কেজি করে চাল দেছে। আমিও ৫ কেজি পাইছি।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের উপসহকারী প্রকৌশলী গোলাম সরোয়ার মিডিয়া কে বলেন ‘ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য জিআরের ৫৪ টন চাল বরাদ্দ এসেছে। আমরা ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩ টন করে চাল বরাদ্দ দিয়েছি। প্রতি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়ার জন্য চেয়ারম্যানদের চিঠি দেওয়া হয়েছে।শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) আলমগীর হোসেন ৫ কেজি করে চাল বিতরণের বিষয়টি আজকের পত্রিকার কাছে স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার ইউনিয়নে গরিব লোকের সংখ্যা বেশি। তা ছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা সেইভাবে করা সম্ভব হয়নি। দরিদ্র সবাই যেন পায় এ জন্য ৫ কেজি করে চাল দিয়েছি। চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের ২০ কেজি করে চাল বিতরণের লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে। পরে ইউএনওর সঙ্গে কথা বলেছি। তিনি ৫ কেজি করে বিতরণের মৌখিক সিদ্ধান্ত দিয়েছেন।এই বিষয়ে জানতে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনকে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।মনিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ বায়েজিদ বলেন, ‘২০ কেজির পরিবর্তে ৫ কেজি করে চাল বিতরণ অন্যায়। আমি বিষয়টি খোঁজ নিচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...