Saturday, July 25, 2026

শার্শায় ঋণের বোঝা সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

Date:

Share post:

ইমরান হোসেন (শার্শা) যশোর :

যশোরের শার্শায় ঋণের বোঝা সইতে না পেরে কীটনাশক ট্যাবলেট খেয়ে সজল হোসেন (৩৫) এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুলাই) বিকালে যশোর জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সজল হোসেন শার্শার পানবুড়ি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে ও নাভারন বাজারের একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সজল হোসেন নাভারন বাজারের একজন বড় মুদি ব্যবসায়ী ছিলেন।ব্যবসায়ীক প্রয়োজনে স্থানীয় একাধিক ব্যাংক,  ব্যাক্তি ও প্রতিষ্ঠান থেকে অনেক লোন নেওয়া সহ ধার দেনা করে বর্তমানে ঋণগ্রস্ত হয়ে হতাশায় ভুগছিলেন। বুধবার সকাল ১১টার দিকে সজল হোসেন কীটনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তার চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।পরে বিকালে চিকিৎসাধীন অবস্থায় সজল মারা যান।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মুদি ব্যবসায়ী সজল হোসেন আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...