Monday, July 27, 2026

রংপুরে ৩ পদে ২ উপজেলায় আওয়ামী লীগের ৫ নেতা জয়ী

Date:

Share post:

রংপুর,স্টাফ রিপোর্টারঃ

ষষ্ঠ ধাপে উপজেলা নির্বাচনে প্রথম পর্যায়ে রংপুরে দুইটি উপজেলার পীরগাছা ও কাউনিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী আব্দুল্লাহ আল মাহমুদ মিলন ও মনোয়ারুল ইসলাম মায়া। এ পরিষদ নির্বাচনে ছয়জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের পাঁচজন নির্বাচিত হয়েছেন।

আর বিজয়ী ছয়জনের পাঁচজনই নতুন মুখ। একমাত্র কাউনিয়া উপজেলায় আনোয়ারুল ইসলাম মায়াকে ভোটাররা ভোট দিয়ে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। পীরগাছায় ১১৩টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৮১ হাজার ৬৯৮ জন।

এদের মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৭০৩ জড়্গন ভোটাধিকার প্রয়োগ করেন। এখানে মোটরসাইকেল প্রতীকে আব্দুল্লাহ আল মাহমুদ মিলন ৪২ হাজার ৭৬৮ ভোট পেয়ে চেূয়ারম্যান নির্বাচিত হন। মিলন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দোয়াত-কলম প্রতীকে ৪০ হাজার ৯৪৮ ভোটে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হন মনোয়ারুল ইসলাম। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) নির্বাচিত হয়েছেন শাহ মো. শারেখ খন্দকার।

তিনি মাইক প্রতীকে ৬৬ হাজার ৪৩৬ ভোট পেয়েছেন। শারেখ খন্দকার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। চশমা প্রতীকে ৩২ হাজার ১২৩ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ফরহাদ হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইসরাত জাহান সুইটি। তিনি প্রজাপতি প্রতীকে ৯৬ হাজার ৭৪৯ ভোট পেয়েছেন। পদ্মফুল প্রতীকে ১৪ হাজার ২৯৫ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছে রেহেনা বেগম। সুইটির কোনো রাজনৈতিক দল নেই। এবারই প্রথম ভোটের মাঠে নেমে চমক দেখিয়েছেন তিনি।

এদিকে কাউনিয়ায় উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৪ হাজার ৫৪৩ জন। ৯৩টি ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ উপজেলায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মনোয়ারুল ইসলাম মায়া। তিনি মোটরসাইকেল প্রতীকে ৬০ হাজার ৭৮৩ ভোট পেয়েছেন। মনোয়ারুল ইসলাম মায়া কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আনারস প্রতীকে ৪৮ হাজার ৬১৬ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আব্দুর রাজ্জাক।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মনজুদার রহমান। তিনি টিউবওয়েল প্রতীকে ৫৪ হাজার ৯৪৫ ভোট পেয়েছেন। মনজুদার রহমান জেলা কৃষক লীগের সদস্য। চশমা প্রতীকে মাহমুদুল হাসান ১৭ হাজার ৩৭৮ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন রওশনারা বেগম। তিনি হাঁস প্রতীকে ৩৯ হাজার ৩৩০ ভোট পেয়েছেন। রওশনারা বেগম উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আঙ্গুরা বেগম। তিনি ২৪ হাজার ৯৪৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত মনোয়ারুল ইসলাম মায়া বলেন, মানুষের জন্য কাজ করেছি বিপদে-আপদে মানুষের পাশে ছিলাম। তাঁর প্রমাণ আজকের বিজয়। আমি কাউনিয়ার মানুষের প্রতি চিরকৃতজ্ঞ তাঁরা ভালোবেসে আমাকে নির্বাচিত করেছে আবারও তাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য।

রংপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আব্দুলাহ আল মোতাহসিম বলেন, পীরগাছা ও কাউনিয়া উপজেলায় চেয়ারম্যানসহ তিনটি পদে লড়ছেন ২৭ জন। এই ২৭ প্রার্থীর মধ্যে ২১ জনই আওয়ামী লীগের বিভিন্ন পদ-পদবিতে রয়েছেন।

সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...