Sunday, July 26, 2026

বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই গরু উদ্ধার সহ চোর সিন্ডিকেটের ০১ সদস্য গ্রেফতার

Date:

Share post:

রতন শর্মা,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস, এম, সিরাজুল হুদা পিপিএম মহোদয়ের নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) জনাব মোছাঃ রুনা লায়লা তত্ত্বাবধানে ও বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে বোদা থানার পুলিশ পরিদর্শক তদন্ত জনাব আবু মুসা সরকার, এসআই আব্দুর রাজ্জাক, এসআই বদিউজ্জামান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৬/০১/২০২৪ খ্রিঃ ০২.৩০ ঘটিকার সময় পঞ্চগড় জেলার তেতুলিয়া থানাধীন ধৃত তদন্তে প্রাপ্ত আসামী মোঃ সাইফুল ইসলাম(২৫), পিতা- মোঃ রমিজুল ইসলাম, সাং- ভজনপুর ডাঙ্গাপাড়া, থানা- তেঁতুলিয়া, জেলা- পঞ্চগড় এর বসত বাড়ি সহ পলাতক আসামিদের বসতবাড়ি তল্লাশি করে বাদীর চুরি যাওয়া একটি লাল রংয়ের গাই গরু ও ১টি লাল বাছুর এবং একটি সাদা-কালো রংয়ের গাই গরু উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। সেই সময় ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিগণ পালিয়ে যায়। উল্লেখ্য যে, গত ১২/১/২০২৪ ০০.৩০ ঘটিকার সময় বাদী নিত্যানন্দ কুমার বর্মন (৪৭), পিতা- মৃত সুশিল চন্দ্র বর্মন সাং- আটিয়াগ্রাম, ডাক- নয়াদিঘী ৯নং সাকোয়া ইউপি, থানা : বোদা, জেলা-পঞ্চগড় প্রতিদিনের ন্যায় পরিবারের লোকজন সহ রাতের খাবার খেয়ে তার বাড়ীতে পূর্ব দুয়ারী গোয়াল ঘরের ভিতর গরু রেখে দরজা তালা বদ্ধ করে ঘুমিয়ে পড়েন। বাদী ঘুমানোর পর প্রকৃতির ডাকে সাড়া পেয়ে ১২/০১/২০২৪ খ্রিঃ ০৫.৩০ ঘটিকার সময় বাহিরে বের হয়ে দেখতে পান যে, তার গোয়াল ঘরের দরজার তালাভাঙ্গা। তিনি তাৎক্ষণিক গোয়াল ঘরে প্রবেশ করে দেখেন যে, তার গোয়াল ঘরে রক্ষিত ১টি উন্নত জাতের গাই গরু বাছুরসহ নাই । যার রং- লাল, বয়স- নতুন জুয়ান, যার মূল্য অনুমান- ৯০,০০০/- টাকা। ১টি উন্নত জাতের বাচ্ছি গরু নাই। যার রং- সাদা কালো, বয়স আগর, যার মূল্য অনুমান- ৭০,০০০/- টাকা, উন্নত জাতের ০২টি আড়িয়া গরু নাই। রং- ১টি লাল ও ১টি লাল অংচা, বয়স/শিং- ভুটকা, যার মূল্য অনুমান- ৭৫,০০০+ ৭৫,০০০ = ১,৫০,০০০/-। একটি খাশি ছাগল নাই। রং- কালো, বয়স/শিং- ভুটকা, যার মূল্য অনুমান- ৭,০০০/- নাই। বাদী ডাক চিৎকার করতে থাকলে স্বাক্ষীগণসহ আশে পাশের লোকজন ঘটনাস্থলে আসে। বাদী সাক্ষীগন সহ তার গরু গুলি খুঁজতে থাকে। খোঁজা খুঁজি করে না পেয়ে বাদী বোদা থানায় অভিযোগ আনয়ন করলে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বোদা থানার মামলা নং-২০, তারিখঃ ১৬/০১/২০২৪, ধারা-৪৫৭/৩৮০ রুজু করা। মামলার ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী মোঃ সাইফুল ইসলাম বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করে। চোর সিন্ডিকেটের সদস্য সনাক্ত ও গ্রেফতার করা সহ চোরাই গরু গুলি উদ্ধার হওয়ায় বাদী সহ এলাকাবাসি স্বস্তি প্রকাশ করেছেন। ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা সহ চোরাই অপরাপর গরু ও ছাগল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...