Sunday, July 26, 2026

কবিরহাট স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নজরুল ও ইরফান

Date:

Share post:

আহমেদ হানিফঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত নোয়াখালীর কবিরহাট উপজেলার শিক্ষার্থীদের সংগঠন কবিরহাট স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।নবগঠিত এই কমিটির সভাপতি মনোনীত হয়েছেন চবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নজরুল ইসলাম রায়হান ও সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের শিক্ষার্থী ইরফান উদ্দিন সিদ্দিকী।রোববার (২১ জানুয়ারি) রাত ১০ঘটিকায় এক অনলাইন সভায় অ্যাসোসিয়েশনের ২০২৪ সেশনের ৪ সদস্যের প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন- সহসভাপতি তুষার শুভ এবং সাংগঠনিক সম্পাদক তানভীর রেদোয়ান।সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আসিফুল হাসান এই নতুন কমিটি ঘোষণা করেন। এসময় তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নোয়াখালীর কবিরহাট উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কবিরহাট উপজেলা স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের ২০২৪ সালের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হলো। পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে নতুন কমিটির নেতৃবৃন্দকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পরামর্শ রইলো।সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ আজহারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আসিফুল হাসান, নূর আলম সুমন এবং জোবায়ের হোসেন রিফাত, আব্দুর রাজ্জাক ফুয়াদসহ বর্তমান সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...