Friday, July 24, 2026

কালীগঞ্জে টানা তৃতীয়বারের মতো বিজয়ের মালা আনারের গলায় 

Date:

Share post:

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি : 

সারাদেশের ন্যায় উৎসব মুখর পরিবেশে ঝিনাইদহ – ০৪ সংসদীয় আসনে বরিবার দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে । বেসরকারী ফলাফলে এ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আনোয়ারুল আজিম আনার ।টানা তৃতিয়বারের এ জয়কে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা হ্যাট্রিক জয় বলে আক্ষ্যায়িত করছেন । সংসদীয় এ আসনটিতে ৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটের মাঠে থাকলেও মূলত প্রতিদ্বন্দিতা হয়েছে নৌকা ও স্বতন্ত্র ট্রাক প্রতিকের সাথে ।ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তা এস.এম. রফিকুল ইসলাম প্রদত্ত ফলাফল থেকে জানা যায় ,নৌকা প্রতিকের আনোয়ারুল আজিম আনার ৯৫ হাজার ৯ শত ৭ ভোট, ট্রাক প্রতিকের আব্দুর রশিদ খোকন ৫৭ হাজার ১ শত ৯৪ ভোট, লাঙল প্রতিকের ইমদাদুল ইসলাম বাচ্চু ১ হাজার ৩ শত ৬ ভোট,সোনালী আশ প্রতিকের নুর উদ্দিন আহম্মেদ ৬ শত ১৪ ভোট,ঈগল প্রতিকের নজরুল ইসলাম ৪ শত ৯ ভোট পেয়েছেন । প্রতিদ্বন্দ্বী নিকটতম ট্রাক প্রতীকের আব্দুর রশিদ খোকনের থেকে ৩৮ হাজার ৭ শত ১৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হন নৌকা প্রতিকের প্রার্থী আনোয়ারুল আজিম আনার। ঝিনাইদহ সদরের একাংশ ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৬ শত বিশ ।আসনটিতে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট প্রদান করেছেন ১ লাখ ৬১ হাজার ৬ শত ১৯ জন ভোটার ।সে হিসাবে শতকরা ৫১.২১ জন ভোটার ভোটাধিকার প্রদান করেছেন আসনটিতে। উল্লেখ্য, নৌকা প্রতিকের আনোয়ারুল আজিম আনার কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং তিনি ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে টানা ৩ বার বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...

যশোরে প্র”তারণার অ”ভিযোগে কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে জমি প্রতারণা, মিথ্যা সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে...

যশোরে  ওয়ার্ড বিএনপির কর্মীর মূল্যায়ন সভা অনুষ্ঠিত 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে...

আজ ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃ’ত্যুবার্ষিকী

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ঐতিহাসিক ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে...