Saturday, July 25, 2026

চলে গেলেন পরিমনির নানা

Date:

Share post:

বিনোদন ডেস্কঃ

বাবা-মা হারানো চিত্রনায়িকা পরীমণির সবচেয়ে কাছের মানুষ ছিলেন তার নানা শামসুল হক গাজী। যেকোনো বিপদে-আপদে তার ভরসার জায়গা ছিলেন। এবার তিনিও পরীমণিকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেলেন।বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শামসুল হক গাজী। এসব তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।পরীমণি তার নানা শামসুল হক গাজীর মরদেহ নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। জানা গেছে, ভান্ডারিয়ায় নানির কবরের পাশেই সমাহিত করা হবে নানা শামসুল হক গাজীকে।পরীমণির সঙ্গে রয়েছেন পরিচালক চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘পরীমণির প্রিয় নানা ভাই রাত ২টা ১১ মিনিটে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসারত অবস্থায় সবাইকে কাঁদিয়ে পরপারে চলে গিয়েছেন। আজাদ মসজিদে গোসল করানোর পর ভোর ৪টায় পরীমণি নানা ভাইকে নিয়ে নিজ গ্রামের পথে রওনা হয়। সেখানে পরীমণির নানির কবরের পাশে নানা ভাইকে শায়িত করা হবে।অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন পরীমণির নানা শামসুল হক গাজী। নানাকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকেই ভীষণ উদ্বিগ্ন ছিলেন পরীমণি। ছোটবেলায় মায়ের মৃত্যুর পর পরীমণির বাবা মারা যান। এরপর নানার কাছেই বেড়ে উঠেন এই অভিনেত্রী।

সি,বিশ্বাস/নিউজ বিডি জার্নালিষ্ট ২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...