Saturday, July 25, 2026

রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের নিয়োগ পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা

Date:

Share post:

স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক ও মহানগর সভাপতি এবং সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবার হলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান। গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম জিএম কাদের  কর্তৃক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয় জাতীয় পার্টির গঠনতন্ত্রের ক্ষমতাবলে মোস্তাফিজার রহমান মোস্তফাকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। আমরা বিশ্বাস করি উক্ত পদে থেকে মোস্তাফিজার রহমান জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করবেন। সেই সাথে পার্টির সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। এদিন বিকেলে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার হাতে কো-চেয়ারম্যানের দায়িত্ব পত্র হস্তান্তর করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ও মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ খবরে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা আনন্দে ভাসছে। করছেন মিষ্টি বিতরণ। রাত সাড়ে ৮টায় নগরীর সেন্ট্রাল রোডস্থ জেলার দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ করেন জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর কমিটির নেতৃবৃন্দ। মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুর সিটি করপোরেশনের বর্তমান মেয়র। ২০১৭ ও ২০২২ সালের নির্বাচনে তিনি জাতীয় পার্টির হয়ে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হন। তিনি জাতীয় পার্টি রংপুর জেলার আহ্বায়ক ও মহানগরের সভাপতির দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...