Friday, July 24, 2026

নড়াইলে জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশুদের প্রতি সহিংসতা রোধে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Date:

Share post:

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:

নড়াইলে জেলা তথ্য অফিসের উদ্যোগে দশটি শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিবাহ অবসান ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানটিত হয়েছে।১৮ নভেম্বর (শনিবার) জেলা তথ্য অফিসের সার্বিক উদ্যোগে জেলার লোহাগড়া উপজেলায় এ বাল্যবিবাহ অবসান ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে মুলক ননা মুখী প্রচারনা কার্যক্রম শুরু হয়। নভেম্বর ২০২৩ সালে মাসব্যাপী এ প্রচারণার অংশ হিসেবে প্রাথমিক ভাবে ১০ টি স্কুল ও মাদ্রাসায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইউনিসেফ এর আর্থিক সহযোগিতায় এবং নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে এ যৌথ উদ্যোগী লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।  বাল্যবিবাহের অবসান এবং শিশুর প্রতি সকল ধরণের সহিংসতা রোধের লক্ষ্য নিয়ে উক্ত বিষয়ের উপর স্কুলের শিক্ষার্থীদের মাঝে আড়ম্বরপূর্ণ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রতিটি প্রতিষ্ঠানের পাঁচজন বিজয়ীর হাতে পুরষ্কার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে পারস্পরিক মতবিনিময় করা হয়।উপস্থিত সকল শিক্ষার্থী বাল্যবিবাহ অবসান এবং শিশুর প্রতি যেকোন সহিংসতা বন্ধে সক্রিয় ভূমিকা পালন করবে বলে শপথ গ্রহণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...