Saturday, July 25, 2026

ঠাকুরগাঁওয়ে মহিলা দলের মিছিলে পুলিশের ধস্তাধস্তি আইনজীবী আটক

Date:

Share post:

মোঃ রাজু রংপুর বিভাগী প্রতিনিধি: 
ঠাকুরগাঁওয়ে জেলা মহিলা দলের বিক্ষোভ মিছিল থেকে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। এ সময় ছাত্রদলের নেতা কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধায় ইয়াজুল ইসলাম নামের ওই আইজীবীকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে আটক করা হয়। এসময় জেলা ছাত্রদল এর সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা আক্তার শিখার সাথে পুলিশের ধস্তাধস্তির মাধ্যমে হেনস্থা করার অভিযোগও উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির-ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে ও দলটির মহাসচিবসহ নেতাকর্মীদের গ্রেফতার এবং নির্যাতনের প্রতিবাদে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে ঠাকুরগাঁও জেলা মহিলা দল। বিএনপির জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিসের নেতৃত্বে মিছিলটি দলীয় কার্যালয়ে থেকে বের হয়ে শহরের আমতলা হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে ফিয়ে যায়। এতে অংশ নেন আইজীবী ফোরামের নেতারাও।
এ সময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন।
সমাবেশে ইয়াজুল ইসলাম নামে এক আইজীবীকে দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ আটক করে। তাকে টেনে হিঁচড়ে ভ্যানে তোলে। আইজীবীকে আটকের সময় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা আক্তার শিখার সঙ্গে পুলিশের বড় ধরনের ধস্তাধস্তির ঘটনা ঘটে
আইনজীবীকে আটকের ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, সরকারের বিরুদ্ধে উস্কানির অভিযোগে ইয়াজুল ইসলামকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...