Monday, July 27, 2026

পাইকগাছায় প্রতারণা মামলায় মাদ্রাসার অধ্যক্ষ শফিকুলের দেড় বছর কারাদন্ড

Date:

Share post:

উজ্জ্বল কুমার দাস,পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:

পাইকগাছায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণা মামলায় কয়রা উত্তর চক মাদ্রাসার অধ্যক্ষ শফিকুল ইসলাম নিজামীকে দেড় বছরের বিনাশ্রম কারাদন্ড ও দশহাজার টাকা জরিমানা করেছে আদালত। এবিষয়ে বাদি পক্ষের আইনজীবী এড. রেখা বিশ্বাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন পাইকগাছা পৌরসভার বাতীখালি গ্রামের বাচ্চু মোড়লের কাছ থেকে ১২/০৮/২০১২ সালে,কয়রা উত্তর চক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শফিকুল ইসলাম নিজামী জমি বিক্রির উদ্দেশ্যে বাচ্চু মোড়লের কাছ থেকে চেক মাধ্যমে ৩ লাখ ৬৭ হাজার ৫শ’ টাকা গ্রহণ করেন।বিভিন্ন সময় তাগাদা দিলেও জমি বা টাকা ফেরৎ না দিয়ে নানান তাল বাহানা শুরু করেন শফিকুল।একপর্যায়ে বাচ্চু অধ্যক্ষের বিরুদ্ধে ২০১৪ সালের ৮ ডিসেম্বর পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন । আদালতের মামলা নং সি, আর ১০৯/১৪ উক্ত মামলায় সাক্ষ্য প্রমাণিত হলে বিচার কার্যক্রম শেষে আদালত বুধবার ০২/০৮/২০২৩ ইং তারিখে আসামির অনুপস্থিতিতে মামলার এ রায় প্রদান করেন বিচারক মো. আনোয়ারুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...