Monday, July 27, 2026

যশোরে সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত দপ্তরি মোকিম শিকদার’র ইন্তেকাল 

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ 

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে ৫ নং ওয়ার্ড পান্তাপাড়া গ্রামে সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় অবসরপ্রাপ্ত দপ্তরি মোকিম শিকদার (৬৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৩:৩০ মিনিটে স্টোক করে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। জানাযায় তিনি বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ ঘটিকার সময় হঠাৎ বুকের ব্যথা করে তখন তিনি তার সন্তানকে বলেন, আমার বুকের ভিতর খুব ব্যথা করছে এমন সময় তার সন্তানেরা চিকিৎসার জন্য ব্যস্ত হয়ে পড়েন। এমন অবস্থায় হঠাৎ ৩ঃ৩০ মিনিটে তিনি স্টকজনিত রোগের আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে মারা যান। মৃত কালে তিনি স্ত্রী ও ৪ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মহরুমের জানাজা নামাজ জুম্মা বাদ সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। মহরুমের জানাজা নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মহরুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন, ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, ইউপি সদস্য মারুফ হোসেন তরু, সংরক্ষিত ইউপি সদস্য নাজনীন আক্তার। মহরুমের জানাজায় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লীসহ স্থানীয় মুসল্লীগণ। মহরমের নামাজের জানাজা পড়ান, সতীঘাটা কেন্দ্রীয় মসজিদের ইমাম মুহতামিম অজিহুর রহমান। মহরুমের দাফনের শেষে তার আত্মার মাগফিরাত কামনা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...