Monday, July 27, 2026

ভালুকায় চাঞ্চল্যকর কালু ফকির হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

Date:

Share post:

মোঃ মিজানুর রহমান বাহার, ভালুকা উপজেলা (ময়মনসিংহ )প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর কালু ফকির হত্যা মামলার যাবত জীবন সাজা প্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ওই মামলার যাবতজীবন সাজা প্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার চান্দরাটি এলাকার মৃত চেরাগ আলী ফকিরের দুই ছেলে আনিছ (৬০) ও আলম (৬৩)।

দীর্ঘ ২৮ বছর পর শনিবার (০১-০৭-২০২৩ইং) তারিখ রাতে ভালুকা মডেল থানার এএসআই পাইলট ভৌমিক ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ভালুকা থানাধীন মাহমুদপুর মুখিরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, চাঞ্চল্যকর কালু ফকির হত্যা মামলার যাবতজীবন সাজা প্রাপ্ত ওই আসামিরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলো। তাদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় (মামলা নং ০৮-০৬-১৯৯৫), জি আর নং ২৬৪/৯৫, ৩০২/৩৪ ধারায় একটি মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...