Monday, July 27, 2026

জয়নগর ইউনিয়নে সরকারি চাউল পাচারের সময় ১৫ বস্তা চাউল জনতার হাতে আটক

Date:

Share post:

কলারোয়া প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নে পাচারের সময় ১৫ বস্তা সরকারি (ভিজিএফ) এর চাউল আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে ইজিবাইকে নিয়ে যাওয়ার সময় ১৫ বস্তা চাউলসহ চালক হাবিবুল্লাহকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে চাউল বিতরণ চলছিল। এসময় একটি ইজিবাইক ১৫ বস্তা চাউল নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে ইজিবাইক চালক। এতে জনগণের সন্দেহ হলে ইজিবাইকটি আটক করে জিজ্ঞাসাবাদ করেন, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চালক বলেন, ইউনিয়ন পরিষদের দফাদার আলাউদ্দিন তাকে ওই চাউল নিয়ে যেতে বলেছেন তাই নিয়ে যাচ্ছি।

কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের দফাদার আলাউদ্দিন জানান, চাউল গুলো ভালো না। মানুষ কম দামে বিক্রি করে দেয়। ঘেরের মাছের খাওয়ার জন্য আমারও কিছু চাউল দরকার ছিলো। তাই আমি স্লিপ কিনে এই চাউল তুলেছি, এবং সেই চাউল তুলে বাড়ি নিয়ে যাচ্ছি ইজিবাইকে করে।

কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিশাখা তপন সাহা জানান, আমি ইউনিয়ন পরিষদে ছিলাম না। আমি এ বিষয়ে কিছু জানি না। তবে শুনেছি সে নাকি স্লিপ কিনেছে, এবং সেই চাউল বাড়ি নিয়ে যাচ্ছিল।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলি বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, চাউল জব্দ করে স্থানীয় স্বরসকাটি পুলিশ ফাঁড়িতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

হত-দরিদ্রদের মাঝে দেওয়া মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের এই চাউল বিক্রয় করা যায় কিনা এমন প্রশ্ন সচেতন মহলের। এবং এর তদন্ত পুর্বক ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাষণের প্রতি এলাকাবাসি জোর দাবি রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...