Saturday, July 25, 2026

মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা”শৈশবে নবী”

Date:

Share post:

শৈশবে নবী
মুহাঃ মোশাররফ হোসেন
মা আমিনার নয়ন-মণি
শোনেন নতুন পথের ধ্বনি,
সব মানুষের ধ্যানের ছবি
ধাত্রী গৃহে যান সে নবী”
 শিশু নবীর হাসির ছটায়
রবি-শশী সব ম্লান হয়ে যায়।
ধাত্রী মা আমেনার কোলে
বাড়েন নবী স্নেহের দোলে”
নিজ পায়ে চলার’ সময় হলে
বেড়ান তিনি মাঠে খেলে:
রাখাল সেজে রাখাল মেনে
বেড়ান তিনি আপন মনে।
দিনের পরে দিন চলে যায়
মাসের পরে বছর ফুরায়,
নবী আসেন আবার ফিরে
আসেন সে নিজ ঘরে:
আসেন নবী মানিক-মুক্ত করে।
বিজলি আলোয় ঝলমলিয়ে
সুখের সেদিন যায় মিলিয়ে,
সেই নবীর একেলা রেখে
মা-দাদা যান দুনিয়া থেকে”
শিশু নবী সব হারিয়ে
বেড়ান সে দুঃখের ছায়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...