Saturday, July 25, 2026

যশোরে বিদ্যুৎ উপকেন্দ্রের নিমার্ণাধীন ছাদ ধসে পড়ে ৯ শ্রমিক আহত

Date:

Share post:

ডেক্স রিপোর্টার:

যশোরে বিদ্যুৎ উপকেন্দ্রের নিমার্ণাধীন দ্বিতীয় তলার ছাদ ধসে পড়েছে। এতে গুরুতর আহত হয়েছেন ৯ শ্রমিক।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুর পৌনে ১২টার দিকে শহরতলী ধর্মতলা কারবালা এলাকায় এ ঘটনা ঘটে। ছাদ ঢালাইয়ের কাজ চলাকালে তা ধসে পড়ায় শ্রমিকরা গুরুতর আহত হন। তাদের যশোরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিকরা জানায়, বৃহস্পতিবার সকাল থেকে শহরতলী ধর্মতলা কারবালা এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্রে নিমার্ণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। বাঁশের কাঠামোর উপরে ছাদ ঢালাইয়ের কাজ চলায় ওই কাঠামো ভার ধরে রাখতে পারেনি। ফলে তা ভেঙে পড়ে। এসময় অন্তত ৯ শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের হাসপাতালে ভর্তি করে।

যশোর অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান বলেন, ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সাভিসের দুই ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...