Monday, July 27, 2026

মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “লাই-লাতুল ক্বদর”

Date:

Share post:

কবিতা
“লাই-লাতুল ক্বদর”
মুহাঃ মোশাররফ হোসেন:
আজ পবিত্র লাই-লাতুল ক্বদরের রাত,
আমরা করব সকলে ইবাদাত।
রমজানের শেষ দশ দিনের কোন এক বেজোড় রাত,
এ রাতে আল্লাহর কাছে কিছু চাইবার একমাত্র মাধ্যম ইবাদাত।
লাই-লাতুল ক্বদর খুজবো আমরা ই’তেকাফ ইবাদাতে,
এ রাতের সকল আমল হাজার মাসের চাইতে।
এ রাতেই নাযিল হয়েছিল পবিত্র আল কুর-আন,
আমরা সকলে করব তেলোয়াত পবিত্র সেই কুর-আন।
লাই-লাতুল ক্বদরের নামাজ পড়বো জেগে সারা রাতে,
যত মহিমান্বিত বরকত নিহিত আছে এই লাই-লাতুল ক্বদরের রাতে;
রাত্রি জেগে করবো ইবাদাত-বন্দেগী সকলে একই সাথে।
মনের সকল কালিমা মুছে ফেলবো এযে গুনাহ মাফের রাত,
ত্বওবা করি, নামাজ, রোজা, কালেমা পড়িলে পাবো নবীর শাফায়াত।
দান-সাদকা দেবো ফিতরা গরীব-দু:খির মাঝে”
যাকাত দিবো নেকী পাবো যত ভাল কাজে।
আমরা মুসলমান সৌভাগ্যবান, ক্বদরের এই রাত হয়েছে মাহে রমজান,
ওগো দয়াময় তুমি হও সহায়, রহমতের সব কিছুই করো আমায় দান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...