Monday, July 27, 2026

নড়াইলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২০২৩ এর শুভ উদ্বোধন

Date:

Share post:

সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধিঃ 

নড়াইল পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই (সোমবার) নড়াইল ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মিনি শেখ রাসেল এসটুডিয়াম মাঠে পৌরসভার আয়োজনে বেলুন ও কবুতর উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। উদ্বোধনী বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ খেলায় বরাশুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে শিবশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ খেলায় শিবশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে মাছিমদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

নড়াইল পৌর সভার মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে
টুর্নামেন্ট প্রতিযোগিতায় নড়াইল পৌর সভার ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২৮টি দল অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রণোতোষ কুমার সেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার, নড়াইল পৌরসভার কাউন্সিলর শরিফুল আলম লিটুসহ নড়াইল জেলা- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...