Monday, July 27, 2026

কালীগঞ্জে প্রতিবন্ধীর টাকা আত্মসাতকারীদের বিরুদ্ধে তদন্ত শুরু 

Date:

Share post:

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের টিও বহুল আলোচিত অনিয়ম, দুর্নীতির মূলহোতা  সেলিনা আক্তার বানুসহ এক কর্মকর্তা ও এক কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয়  তদন্তের অফিস আদেশ হয়েছে। যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুস সালাম ১৬ জুলাই স্বাক্ষরিত অফিস আদেশ ৩৮.০১.৪১০০.০০০.২৭.০০৫.২১-১৪৭৯ নং স্মারকে  আগামী ২৫  জুলাই তাদের বিরুদ্ধে তদন্ত অনুষ্ঠিত হবে বলে জানা যায়। উক্ত আদেশপত্রে উল্লেখ করা হয়েছে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অ্যাসিস্ট্যান্ট ডিভাইস বিতরণের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের বিষয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে আগামী ২৫ জুলাই কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে বেলা ১১ টায় তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হবে। যাদের বিরুদ্ধে তদন্ত হবে তারা হলেন, সেলিনা আক্তার বানু সাবেক উপজেলা শিক্ষা অফিসার কালীগঞ্জ, ঝিনাইদহ (বর্তমান কর্মস্থল কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা), মনোয়ার হোসেন রঞ্জু, সাবেক সহকারী উপজেলা শিক্ষা অফিসার কালীগঞ্জ ঝিনাইদহ (বর্তমান কর্মস্থল ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা) এবং মোহাম্মদ মেহেদী সোহরাব হোসাইন উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক, উপজেলা শিক্ষা অফিস কালীগঞ্জ ঝিনাইদহ।এই তদন্তের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবেন এমনটাই আশা করেন সাধারণ জনগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...