Monday, July 27, 2026

যশোরে সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত 

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার :
যশোরে সাংবাদিক ইউনিয়নের আয়োজনেপ্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে দ্বি- বার্ষিক সাধারণ সভা ও উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। বুধবার (১৪ জুন) সকালে এ  দ্বি- বার্ষিক সাধারণ সভা ও উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভা ও উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব নুরুল আমিন রোকন, বক্তব্য রাখেন লেখক গবেষক ও সাংবাদিক বেনজিন খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশিদুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য এইচ এম আলাউদ্দিন। সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি নুর ইসলাম, প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক আহসান কবির বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদজামান, সাইফুর রহমান সাইফ, সাইফুল ইসলাম সজল প্রমুখ। বার্ষিক সাধারণ সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এম আব্দুল্লাহ বলেন, সরকার সাংবাদিকদের দমন নিপীড়ন চালাচ্ছে।তারা সাংবাদিকদের নামে মিথ্যা মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইনে তাদেরকে জেল খাটানোসহ হয়রানি করছে। তিনি অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সাংবাদিকদের হয়রানি বন্ধ করার দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...