Monday, July 27, 2026

বজ্রপাতের ঝুঁকি কমাতে কৃষকদের বাড়ীতে তালগাছ রোপণ

Date:

Share post:

বুলবুল হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি:

সবুজ পৃথিবীর উদ্যোগে বজ্রপাতের ঝুঁকি কমাতে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের বিভিন্ন কৃষকের বাড়ীতে তালগাছ রোপণ করা হয়। বর্তমানে লক্ষ করা যায় একটু ঝড়-বৃষ্টি হলেই প্রচুর বজ্রপাত হয়। আর বজ্রপাতে কৃষকের মৃত্যের ঘটনাই বেশী ঘটে, তাই সবুজ পৃথিবী থেকে তালগাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসি সবুজ পৃথিবীর আজীবন সদস্য মনোয়ার মোহাম্মদ। সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদের সভাপতিত্বে প্রথমে কৃষকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালগাছের গুরুত্ব নিয়ে আলোচনা করেন কৃষক আরফান মিয়া ও আঃ সাত্তার, প্রধান অতিথি বৃক্ষ রোপণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন, কৃষকদের বলেন বেশী বেশী বৃক্ষ রোপণ করার জন্য। আলোচনা শেষে কৃষকরা তাদের নিজেদের লেখা গান পরিবেশন করেন। তালগাছ রোপণের মাধ্যমে আজকের বৃক্ষ রোপণ শুরু করা হয়। পরে কৃষকদের মাঝে তালগাছের চারা বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...