Monday, July 27, 2026

শার্শা সীমান্তে স্বর্ণের বারসহ আটক-২

Date:

Share post:

সোহেল রানা:

যশোরের শার্শা সীমান্তে ভারতে পাচারকালে রুদ্রপুর থেকে এক কেজি ৪শ’ গ্রাম ওজনের ১২পিস স্বর্ণবারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বুধবার ৭ই জুন দুপুরে সীমান্তবর্তী রুদ্রপুর গ্রামের বিলপাড়া এলাকা থেকে স্বর্ণের বারসহ তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মিন্টু হালদারের ছেলে দেব হালদার (৪২) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (২৩)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, সীমান্তপথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে। এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়।

একপর্যায়ে রুদ্রপুর গ্রামের বিলপাড়া এলাকার মেইন পিলার ২২ এর পাশ দিয়ে দুইজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়।

পরে তাদের শরীর তল্লাশি করে ১২টি স্বর্ণবার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা। আটক পাচারকারীদের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...