Monday, July 27, 2026

যশোরের অভয়নগরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত সুকুমার দাসের স্মরণ সভা অনুষ্ঠিত 

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার: 

সম্মিলিত সাংস্কৃতিক জোট অভয়নগর শাখার উদ্যোগে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সাবেক সভাপতি প্রয়াত অধ্যাপক সুকুমার দাসের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ই মে) বিকাল পাঁচটায় অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইন্সটিটিউটে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোট অভয়নগর শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি সাংবাদিক সুনীল কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সংগঠনের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দিপংকর দাস রতন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-নওয়াপাড়া ইন্সটিটিউটের সভাপতি দিলীপ সাহা,জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম,যুগ্ম সম্পাদক মো: রফিকুল ইসলাম,শেখ মাসুদ পারভেজ মিঠু,শ্রীধরপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. নাসির উদ্দিন, কাউন্সিলর জিয়া উদ্দিন পলাশ,স্থানীয় জোট নেতা হারুন আল আজিজ, অধ্যাপক সুকুমার দাস,তিমির বরণ সরকার, হিমাংশু হিমাদ্রি,নারায়ণ সাহা,দেবাশীষ দাস নান্টু,বাচ্চু দাস,তরিকুল ইসলাম,মো: সজিব ও মোঃ রাকিব, অলোক দাস,লক্ষী সরকার,আনিসুর রহমান জয় প্রমূখ। উক্ত সভায় প্রয়াত সুকুমার দাসের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করার পর হত দরিদ্রদের মধ্যে চাউল বিতরণ করা হয়। বক্তারা প্রয়াত সুকুমার দাসের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং তাঁর জীবন দর্শন ও আদর্শ বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...