Monday, July 27, 2026

মণিরামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন

Date:

Share post:

মণিরামপুর প্রতিনিধি:

যশোরের মণিরামপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।২৫ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে বারোটায় মণিরামপুর উপজেলা চত্বরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপণ ভট্টাচার্য্য এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড, মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব পরিমল শিংহ, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ আলী হাসান, মণিরামপুর থানার ওসি মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যাক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা ভাইস-চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, জেলা পরিষদের সদস্য নাসরিন সুলতানা শোভা,তরুণ আওয়ামী লীগ নেতা এডভোকেট বশির আহমেদ খান সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষিকা, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।
প্রধাণ অতিথি কে উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপণ ভট্টাচার্য্য এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড, মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব পরিমল শিংহ সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদ আহসান রাসেল বলেন, দেশের জেলা উপজেলায় আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। এছাড়া পুরনো স্টেডিয়াম ভেঙ্গে নতুন আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ৬৪টি জেলায় ৬৪ টি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দিয়েছেন যেখানে বেকার যুবকেরা প্রশিক্ষণ নিয়ে নিজেদের আত্মকর্ম সংস্থান করে নিচ্ছেন। যুব প্রশিক্ষণ কেন্দ্র নতুন প্রকল্প গ্রহণ করেছি সেখানে মণিরামপুর প্রথম ধাপে থাকবে বলে আশা করি।এর পর ভিত্তি প্রস্তর এর শুভ উদ্ভোধন করেন।দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...