Monday, July 27, 2026

যশোরে দুবাই প্রবাসী সোহেল হত্যা মামলায় স্ত্রী ও ভাইপো আটক

Date:

Share post:

ডেক্স রিপোর্ট:

যশোরের দুবাই প্রবাসী সোহেল হত্যার ঘটনায় তার স্ত্রী ও ভাইয়ের ছেলেকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলো সোহেলের স্ত্রী খুশি মিম ও ভাই পো হালসা বিশ্বাসপাড়ার জিয়াদুল ইসলাম ওরফে জিসান । শুক্রবার তাদেরকে আটকের পর তারা সোহেল হত্যা করার বিষয়টি স্বীকার করেছে। তারা পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে, পূর্বপরিকল্পিতভাবে সোহেলকে হত্যা করেছে। তবে, খুশির সাবেক প্রেমিক ফারাবিকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
আটক জিসান জানিয়েছে, তাদের সাথে নিহত সোহেল রানার পারিবারিক দ্বন্দ্ব চলছিলো। অন্যদিকে মামী খুশি মিম ও তার সাবেক প্রেমিক ফারাবির সাথেও সোহেলের বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা চলছিলো। এই সুযোগে জিসানও প্রতিশোধ নিতে সোহেল রানার স্ত্রী ও তার প্রেমিক ফারাবির সাথে আঁতাত করে । তিনজন মিলে হত্যার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী ১২ এপ্রিল সন্ধ্যা সাতটার পর চাচা সোহেলকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে উঠায়। এসময় বিষয়টি জানিয়ে দেয় ফারাবিকে। যাওয়ার পথে মঠবাড়িয়া রাস্তায় নিরিবিলি এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ফারাবিসহ তার সহযোগিরা সোহেলের উপর হামলা চালায়। ধারালো অস্ত্র নিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, এ ঘটনায় কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই শাকিল খান। পুলিশ তদন্ত করে এই দুইজনকে আটক করে। এ বিষয়ে ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, জড়িত ফারাবিসহ অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...