Monday, July 27, 2026

যশোরে চুকনগর মহাসড়কে ২ টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত ২ আহত -১ 

Date:

Share post:

স্টাফ রিপোর্টার:

যশোরের মনিরামপুর উপজেলা চুকনগর মহাসড়কে চালকিডাঙ্গায় ২ টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২  চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর এক আরোহী ইমন হোসেন (২০)।

আজ রোববার দুপুরে যশোর-চুকনগর সড়কের চালকিডাঙ্গা সিটিকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটেছে।

নিহত দুই জন হলেন, যশোর খড়কি এলাকার মুনসুর আলীর ছেলে হাফিজুর রহমান (৫৫) ও মনিরামপুরের হরেরগাতী গ্রামের আহাদ আলীর ছেলে আশরাফুল (১৫)।

নিহতদের মধ্যে হাফিজুর রহমানের লাশ যশোর জেনারেল হাসপাতালে ও আশরাফুলের লাশ মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত ইমন হোসেনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও মনিরামপুর ফায়ার সার্ভিসের দলনেতা আমিনুল ইসলাম বলেন, আজ রোববার দুপুর ১২ টার দিকে দ্রুত গতিতে দুটি মোটরসাইকেল যশোর ও মনিরামপুরের দিক থেকে যাচ্ছিল। দুটি মোটরসাইকেলের মধ্যে একটিতে ছিলেন দুইজন। বাকিটিতে ছিলেন একজন। মোটরসাইকেল দুটি চালকিডাঙ্গা সিটিকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছুলে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়ে তিনজনই রাস্তার উপর সিটকে পড়েন। এতে ঘটনাস্থলে আশরাফুল নিহত হন।

আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত হাফিজুর ও ইমনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। এরপর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক হাফিজুরকে মৃত ঘোষণা করেন।

মনিরামপুর থানার উপপরিদর্শক হাসান আলী সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসান আলী বলেন, মোটরসাইকেল দুটির মুখামুখি সংঘর্ষের সময় ঘটনাস্থলের কাছাকাছি যশোরগামী একটি কাভার্ডভ্যান ছিল।

ধারণা করা হচ্ছে মোটরসাইকেল ২ টির সংঘর্ষের পর আরোহীদের সাথে কাভার্ড ভ্যানের যার নং (ঢাকা মেট্রো ১২- ০১৭১) ধাক্কা লাগে। সেই সন্দেহে স্থানীয়দের সহায়তায় কাভার্ডভ্যানটি কুয়াদা বাজারে জামজামির মোড়ে জনগণের  হেফাজতে নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...