Friday, June 26, 2026

পদ্মাসেতু রেল প্রজেক্টে যশোরবাসী বৈষম্যের শিকার হয়ে সংবাদ সম্মেলন 

Date:

Share post:

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

পদ্মা সেতু হয়ে স্বল্প সময়ে যশোর থেকে ঢাকায় যাওয়া, রেলকে যোগাযোগের প্রধান মাধ্যমসহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।

আজ রবিবার (২২শে ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরে এই সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে বলা হয়, যশোর-ঢাকা পদ্মাসেতু লিংক প্রজেক্ট শুরু হলে স্বল্প সময়ে ঢাকায় যাওয়ার স্বপ্ন দেখা শুরু হয়। কিন্তু প্রকল্পের উদ্বোধনের সময় যত এগিয়ে আসছে, আমাদের স্বপ্ন তত দূরে সরে যাচ্ছে।

সরকারের তরফ থেকে জানানো হয় যে, ১টি ট্রেন চলাচল করবে খুলনা-নড়াইল-ঢাকা, ঢাকা-নড়াইল -বেনাপোল,বেনাপোল-নড়াইল-ঢাকা, ঢাকা-নড়াইল -খুলনা রুটে। যদিও সরকার ২ জোড়া ট্রেনের কথা বলেছে। তবে এটি যশোরবাসীকে বিভ্রান্ত করছে এবং সময়সূচির কারণে যশোরবাসী ঢাকায় অফিস করার জন্য প্রয়োজনীয় সুবিধা পাচ্ছে না। সেই সাথে এ এলাকার উৎপাদিত কৃষিপণ্য বহনের জন্য আলাদা বগি সংযোজন, সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধাসহ ৬ দফা দাবি করা হয়।

এই অবস্থায় ২৪ ডিসেম্বর পদ্মাসেতু রেল লিংক প্রকল্প উদ্বোধন উপলক্ষে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে রেল উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও রেল স্টেশনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভিটু, যুগ্ম আহ্বায়ক এ্যাড. আমিনুর রহমান হিরু, এ্যাড. মাহমুদ হাসান বুলু , হারুন অর রশিদ, দিপঙ্কর দাস রতন, অধ্যক্ষ শাহিন ইকবাল, সাঈদ আহম্মেদ নাসির শেফার্ড, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান মিলন, বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাসেদ খান, প্রকৌশলী আবু হাসান, মোবাশ্বর হোসেন বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জান্নাতুল ফোয়ারা অন্তরা, পলাশ বিশ্বাস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...