Saturday, July 25, 2026

বিলের পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন

Date:

Share post:

সোহেল রানাঃ

যশোরের শার্শা উপজেলার  ঠেঙামারি, মাখলা ও গোমর বিল সহ ছোট বড়ো ৫২ টি বিলের পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় কৃষকেরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে বাগআঁচড়া বাজারে অনুষ্ঠিত  এ মানববন্ধনে কায়বা, গোগা ও বাগআঁচড়া ইউনিয়নের ৫ শতাধিক কৃষক অংশ নেন।

মানববন্ধনে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে কয়বা, রুদ্রপুর, ভবানীপুর, মহিষা, বসতপুর ও গোগা গ্রামের শত শত কৃষক বিলের পানি দ্রুত নিস্কাসনের দাবি জানান। এছাড়াও বিলের পানি নিস্কাসনের টেকসই প্রকল্প বাস্তবায়নের দাবী তোলেন কৃষকরা।

শার্শা উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম ও কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস কৃষকদের দাবির সাথে একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন, চলতি মৌসুমে ইরিধান সময় মত রোপন করতে না পারলে এই অঞ্চলের কয়েক হাজার পরিবার খাদ্য সংকটে থাকবেন বলে বক্তারা মন্তব্য করেন।

এবিষয়ে জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসানের দৃষ্টি আকর্ষণ করে এক মাসের মধ্যে বিলের পানি নিষ্কাশন করে ইরি ধানের বীজতলা তৈরি ও ইরিধান রোপনের সুব্যবস্থা করার জন্য জোর দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য ঠেঙামারি, মাখলা, ও গোমর বিলে এখনো ৬ থেকে ৮ ফুট পানি রয়েছে। ঠেঙামারি বিলে ৫০০ একর, মাখলা বিলে ৪০০ একর ও গোমর বিলে ২০০ একর জমিতে ইরিধানের চাষ করা হয়। বিলে জলাবদ্ধতার কারণে চলতি মৌসুমী ঠেঙামারি ২৫০ একর, মাখলা বিলে ২০০ একর ও গোমর বিলে ১০০ একর জমি পতিত থাকার সম্ভাবনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...