Saturday, July 25, 2026

প্রয়াত কৃষকনেতা মনিপীরের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন

Date:

Share post:

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:

প্রয়াত কৃষকনেতা শেখ মাহমুদুল হক মনিপীরের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুরস্থ মরহুমের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া অনুষ্ঠান শেষে বলরামপুর বাজারে এক স্মরণ সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সভাপতিত্বে স্মরণসভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় গণতা‌ন্ত্রিক ফ্রন্টের সহ-সভাপ‌তি তোজা‌ম্মেল হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সদস্য ও ঝিনাইদহ জেলা সভাপ‌তি ডাঃ ও‌লিয়ার রহমান, ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সদস্য ও ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মিন্টু, ধ্রুবতারা সাংস্কৃ‌তিক সংসদের কেন্দ্রীয় সদস্য ও য‌শোর জেলা সভাপ‌তি শাহ‌রিয়ার আ‌মির প্রমুখ।

সভাটি প‌রিচালনা ক‌রেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...