Friday, July 24, 2026

কালীগঞ্জে বিনামূল্যে শারিরীকি ও মানুষিক প্রতিবন্ধী রোগীদের সেবা প্রদান

Date:

Share post:

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধিঃ  

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৭ নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদের সামনে শারিরীকি ও মানুষিক প্রতিবন্ধী রোগীদের দুই দিন ব্যাপি সরকারি সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে ।

বুধবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে এ সেবা কার্যক্রম শুরু হয় । সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল ।

সরজমিনে দেখা যায় , রায়গ্রাম ইউনিয়ন পরিষদের সামনে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ভ্রাম্যমান গাড়িতে ডাঃ মো শামিম হোসেন ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত রোগীদের বিনা মূল্যে পরামর্শ ও ফিজিও থেরাপী প্রদান করছেন।

এ সময় জামাল হোসেন নামের এক রোগীর স্বজন জানান , আমার মাকে নিয়ে এখানে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার অনেক ভাল পরামর্শ দিয়েছেন । নিয়মিত এমন ব্যবস্থা থাকলে অনেক ভাল হয় ।

রোগীদের সেবা প্রদানের সময় প্রতিবেদককে ডা: শামিম জানান , সরকারী উদ্যোগে আমরা রোগীদের সেবা প্রদান করছি । আমাদের কার্যক্রম এখানে দুই দিন চলমান থাকবে ।

কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল জানান , এটি নিঃসন্দেহে মহৎ উদ্যোগ । এমন কার্যক্রম চলামান থাকলে অসহায় গরিব রোগীরা উপকার পাবে ।

এমন কার্যক্রমের ধারাবাহিকতা থাকা দরকার বলে আমি মনে করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...

যশোরে প্র”তারণার অ”ভিযোগে কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে জমি প্রতারণা, মিথ্যা সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে...

যশোরে  ওয়ার্ড বিএনপির কর্মীর মূল্যায়ন সভা অনুষ্ঠিত 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে...

আজ ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃ’ত্যুবার্ষিকী

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ঐতিহাসিক ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে...