Friday, July 24, 2026

উদ্ভাবক মিজানের  হযরত শাহজালাল (রহঃ) মডেল মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় শাখার যাত্রা শুরু

Date:

Share post:

সোহেল রানাঃ

দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের প্রতিষ্ঠিত
হযরত শাহজালাল (রহঃ) মডেল মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় শাখার যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার বিকালে ঝিকরগাছা উপজেলার উত্তর দেউলি গ্রামে এই শাখাটির উদ্বোধন করেন মিজানুর রহমান।

উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কুরআন শিক্ষা বই, খাতা, কলম বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে উদ্ভাবক মিজানের স্বপ্নের মডেল মাদরাসা ও এতিমখানা।

উদ্ভাবক মিজানুর রহমান বলেন, শ্যামলাগাছি হযরত শাহজালাল (রহঃ) মডেল মাদ্রাসা ও এতিমখানা চালু করার পরে দ্বিতীয় শাখার যাত্রা শুরু হয়েছে। এ বছরের মধ্যেই আরো একটি শাখা চালু করার কার্যক্রম চলছে।

সবকিছু ঠিকঠাক থাকলে এবং সকলের সহযোগিতা অব্যাহত থাকলে আগামী দিন গুলোতে আরো ভাল কিছু করতে পারবো বলে আশা করছি। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন মিজানুর রহমান।

মিজানের প্রতিষ্ঠিত মাদরাসা ও এতিমখানায় ফ্রি কুরআন শিক্ষার পাশাপাশি রয়েছে ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা। শিক্ষার্থীদের বাংলা, অংক, ইংরেজি শিক্ষার সাথে রয়েছে কারিগরি শিক্ষা ও কম্পিউটার শিক্ষার ব্যবস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...

শ্রীপুরের তারাউজিয়াল গ্রামে মা’দক নির্মূলে আহ্বায়ক কমিটি গঠন

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামকে মাদকমুক্ত করতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার...