Friday, June 26, 2026

যশোরে বিশেষ অভিযানে  ১ টি রিভলবার ও ৭ রাউন্ড গুলি সহ  গ্রেফতার – ১

Date:

Share post:

 স্টাফ রিপোর্টার:
যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভাস্থ সিরাজকাঠি এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদ ভিত্তিতে  রাত  উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী  মোঃ জসিম সরদার,  পিতা- মৃত ওয়াজেদ আলী সরদার,এর ছেলে সাং-সিরাজকাঠি, ওয়ার্ড নং-৭, নওয়াপাড়া পৌরসভা,  থানা অভয়নগর, জেলা- যশোর’কে ০১ (এক) টি বিদেশী রিভলবার ও ০৭ (সাত) রাউন্ড গুলি সহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি নিয়ে উক্ত স্থানে অবস্থান করছিল। আসামী মোঃ জসিম সরদার  ইতিপূর্বে সন্ত্রাসী কার্যক্রমের জন্য নিজ হেফাজতে অস্ত্র রাখার অপরাধে আইনশৃংখলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়েছিল এবং তার বিরুদ্ধে যশোর জেলার বেনাপোল থানায় ০১ (এক) টি অস্ত্র আইনে মামলা বিচারাধীন রয়েছে।
উদ্ধারকৃত আলামত সমূহ সহ গ্রেফতারকৃত আসামী’কে অভয়নগর থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলেন মোঃ রাসেল ফ্লাঃ লেঃ ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...