Monday, July 27, 2026

নড়াইলে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

Date:

Share post:

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:

নড়াইলে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১ টার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে জেলা জামায়াতের আয়োজনে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় এ রুকন সদস্য সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়।

এ-সময় সম্মেলনের প্রধান অতিথি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তার বক্তব্যে বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, বিগত ২০০৬ সালের ২৮ শে অক্টোবর লগি বৈঠার তাণ্ডবের মাধ্যমে আমাদের ভাইদেরকে নির্মমভাবে পিটিয়ে যে হত্যাযজ্ঞ চালিয়েছে আমরা এই হত্যার বিচার চাই।

তিনি আরও বলেন, বিগত সময়ের সরকার প্রশাসনকে দলীয়করণ করেছে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দালালদেরকে চিহ্নিত করে অপসারণ এবং অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে।

সীমাহীন লুটপাটের মাধ্যমে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর রহমতে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ থেকে বিদায় নেওয়ায় বাংলাদেশের ১৮ কোটি মানুষ মুক্তি পেয়েছে। আমরা আওয়ামী ফ‍্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে বিজয়ের অন্যতম দাবিদার। মহান আল্লাহ আমাদের মুক্ত বাতাসে ১৬ বছর পরে কথা বলার সুযোগ দিয়েছেন এজন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেন, ৫ আগস্টের স্বাধীনতার পর সারা বাংলাদেশে জামায়াতে ইসলামীর জন্য পরিবেশ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ এখন জামায়াতে ইসলামীকে দায়িত্ব দিতে প্রস্তুত।

রুকন সম্মেলনে বক্তব্য রাখেন খুলনা মহানগরের আমির অধ্যাপক মাহফুজুর রহমান, মাগুরা জেলা আমির এম.বি বাকের, সাবেক জেলা আমির মাওলানা র্মিজা আশেকে এলাহি, মোহাম্মাদ নূরুন্নবী জিহাদী, মাগুরা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাইদ আহম্মেদ বাচ্চু,

নড়াইল জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, জামায়াত নেতা অধ্যাপক আব্দুস সামাদ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসেন, মাওলানা মাহবুবুর রহমান, মোহাম্মাদ জাকির হোসেন বিশ্বাস, মুহাম্মদ খিয়াম উদ্দিন, মোহাম্মাদ আকিদুল ইসলাম, মোহাম্মাদ হেমায়েতুল হক হিমু, মোহাম্মাদ মুশফিকুর রহমান, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মাস্টার মিজানুর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...