Friday, June 26, 2026

কেশবপুরে এনসিটিএফ এর মনোসামাজিক সহায়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Date:

Share post:

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে পরিত্রাণ এর আয়োজনে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) কেশবপুর উপজেলা শাখার ১৫ জন সদস্যদের সাথে মনোসামাজিক সহায়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখে অনুষ্ঠিত কর্মশালাটির দাতা সহযোগি সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডার) অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় Y-Moves প্রকল্পের আওতায় কার্যক্রমটি সম্পাদিত হয়েছে।
 কর্মশালায় এনসিটিএফ সদস্যদের স্বত:স্ফুর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে ২ দিনব্যাপি পরিত্রাণ কেশবপুর শাখা অফিসের কনফারেন্স রুমে সাইকোসোস্যাল কাউন্সেলিং এর বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় কিশোর কিশোরীদের স্বপ্ন, বাস্তবতা , আবেগ, অনুভতি, হতাশা, দুঃচিন্তার , ভয় ইত্যাদি বিষয়ে আলোচিত হয়।
আয়োজিত ওই ২ দিন ব্যাপি কর্মশালাতে (এনসিটিএফ) শিশুরা গ্রুপ ওয়ার্ক এপ্রোচে তাদের ভাল লাগা মন্দ লাগার অনুভুতিগুলো তুলে ধরেছে এবং যে কোনা পরিস্থিতিতে দলিত শিশু, কিশোর কিশোরীরা যাতে মানসিকভাবে ভেঙ্গে না পড়ে সে বিষয়ে তাদের মনোবল তৈরি হয়েছে। কর্মশালাটির ফ্যাসিলিটেটর এর দায়িত্ব পালন করেছেন Y-Moves প্রকল্পের প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস।
সহায়ক হিসেবে সহযোগিতা করেছেন ভলানটিয়ার সুজিত দাস। উক্ত কর্মশালায় সমাপনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিত্রাণ সংস্থার কর্মসূচি সমন্বয়ক রবিউল ইসলাম ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক সুমন দাস, সাবিরা খাতুন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...