Monday, July 27, 2026

নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় খাগড়াছড়িতে মধু পূর্ণিমা উদযাপন

Date:

Share post:

হলাপ্রু মারমা: 

নানা ধর্মীয় আচার আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে খাগড়াছড়িতে মধু পূর্ণিমা পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশ-জাতি তথা সকলের মঙ্গল কামনায় মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদরের গোলাবাড়ী আর্য অরণ্য ভাবনা কুঠিরে বৌদ্ধ নর-নারীরা পঞ্চশীল গ্রহন করেন।

এছাড়াও বুদ্ধ মুর্তি প্রতিস্থাপন, বুদ্ধমুর্তি দান, সংঘদান, অষ্ট পরিস্কার দান, হাজার প্রদীপ দান, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দান ও উপগুপ্ত ভান্তে আসন নির্মাণসহ নানাবিধ দানানুষ্ঠান করা হয়।অনুষ্ঠানে ক্ষান্তিপুর বন বিহারের অধ্যক্ষ আর্যবোধি, মহাস্থবির ভান্তে, গোলাবাড়ী আর্য অরণ্য ভাবনা কুঠিরের অধ্যক্ষ জ্ঞান আনন্দ স্থবির ভান্তে উপস্থিত দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন।

এসময় বিভিন্ন এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা অংশ গ্রহন করেন। দিনটিতে ধর্মপুর আর্যবন বিহার, য়ংড বৌদ্ধ বিহার, কংচাইরী পাড়া আদর্শ বৌদ্ধ বিহার, পানছড়ি অরণ্য কুঠিরসহ খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারে পালন করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...