Friday, July 24, 2026

সবুজ পৃথিবীর উদ্যোগে ঘাটাইলে বৃক্ষ রোপন ও বিতরণ

Date:

Share post:

মোঃ বুলবুল হোসেনঃ

জলবায়ু পরিবর্তনের ঝুকি কমাতে, পরিবেশ প্রকৃতি বাঁচাতে দেশব্যাপী বৃক্ষ রোপনের অংশ হিসাবে আজ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় বৃক্ষ রোপন করা হয়।

উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের ঘুনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা সমিতি ইউকের সভাপতি মনোয়ার মোহাম্মদ।

উপস্থিত ছিলেন মানবাধিকার ও পরিবেশ আন্দোলনকর্মী আকিবুর রহমান ইকবাল, ঘুনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক শাহানাজ পারভীন, মোঃ মিনহাজ উদ্দিন খান, মাসুদ রানা, আঃ সালাম মিয়া এবং সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক সহিদ মাহমুদ।

বৃক্ষ রোপন শেষে এলাকাবাসীর মাঝে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরন করা হয়। রোপন ও বিতরনকৃত গাছের চারার মধ্যে ছিলো কৃষ্ণচুড়া, অর্জুন, নিম, গামারী, কাঠাল, জলপাই, পেয়ারা, চালতা, মিষ্টি তেতুল, কাঠবাদাম ইত্যাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...

যশোরে প্র”তারণার অ”ভিযোগে কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে জমি প্রতারণা, মিথ্যা সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে...

যশোরে  ওয়ার্ড বিএনপির কর্মীর মূল্যায়ন সভা অনুষ্ঠিত 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে...

আজ ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃ’ত্যুবার্ষিকী

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ঐতিহাসিক ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে...