Monday, July 27, 2026

ফুলবাড়ীতে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Date:

Share post:

আরিফুল ইসলাম আরিফ,ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল পাঁচটায় ফুলবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ফুলবাড়ী প্রেসক্লাব সহ উপজেলা প্রেসক্লাব, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব, ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, অলিউর রহমান নয়ন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনূস আলী সহ অন্যান্য সাংবাদিকগণ বক্তব্য রাখেন।

মতবিনিময়ের সময় বক্তারা বলেন- দেশ ও জাতির কল্যাণে বিগত দিনে সাংবাদিকরা শত প্রতিকূলতাকে উপেক্ষা করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছে। সেই ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব এখন আমাদের কাঁধে। সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। যতই প্রতিকূলতা আসুক আমাদের সত্য প্রকাশে অবিচল থাকতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি বক্তাগণ অপসাংবাদিকতা রোধ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের স্বার্থ রক্ষায় উপজেলার চারটি প্রেসক্লাবের সকল সাংবাদিকদের নিয়ে সাংবাদিক ফোরাম গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...