Monday, July 27, 2026

বগুড়ায় মাটিডালী বাইপাস রোডে খন্দকার সুপার মার্কেট উদ্বোধন

Date:

Share post:

মোঃ রিপন ইসলাম, বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় এই প্রথম নির্বিঘ্নে কাঁচা ও পাঁকা মাল কেনাকাটার লক্ষ্যে খন্দকার সুপার মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১২টায় খন্দকার সুপার মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ্ব সাহাদত হোসেন (সাজু) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মার্কেটের ফিতা কেটে উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।

 

এ সময় প্রধান অতিথি বলেন, আমি শাসক হিসেবে না, আগামী ৫ বছর আপনাদের মাঝে সেবক হিসেবে কাজ করতে চাই। জনপ্রতিনিধি হিসেবে আমি নতুন কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হতে পারে আপনারা ভুল গুলো ধরে দিবেন আমি সংশোধন করে নিবো।
বগুড়ার মানুষদের জন্য যে মার্কেট উদ্বোধন করা হলো এটি ভালো একটি উদ্যোগ। বিশেষ করে শহরের মার্কেটে উপচে পড়া ভিড় লেগেই থাকে। এতে ক্রেতারা ভোগান্তিতে পড়েন। আর শহরতলীর মাটিডালি বাইপাস এ সড়কের পাশে এ মার্কেটে নির্বিঘ্নে সবাই কেনাকাটা করতে পারবেন। তিনি আরোও বলেন, বাংলাদেশের মধ্যে যদি ১০ টি কাঁচাবাজার মার্কেট থাকে তাহলে এই মার্কেটটি হবে তার মধ্যে একটি। পরিশেষে তিনি খন্দকার সুপার মার্কেটের সকল ব্যবসায়ীদের সততার সহিত ব্যবসা পরিচালনার করার আহবান জানান।

খন্দকার সুপার মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ সাহাদত হোসেন (সাজু) বলেন, বগুড়া শহরে কেনাকাটা করতে ঘন্টারপর ঘন্টা যানজটের কবলে আটকে থাকতে হয়। শুধু তাই নয় শহরে মালামাল ট্রাকে বা মালবাহী গাড়ীতে লোড- আনলোড করা যায় না। এ সবকিছু বিবেচনা করে বগুড়ার মানুষের কথা ভেবে এ মার্কেট নির্মাণ করা হয়েছে। আমাদের এ মার্কেটে সব সময় কাঁচা সবজি, সব ধরণের পাঁকা মালসহ নিত্যপ্রয়োজনীয় বিপণনের পসরা সাজানো থাকবে। ক্রেতারা কেনাকাটা করলে মালগুলো টাটকা পাবে। এ মার্কেটে কাঁচা মাল অনেক সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। এ মালগুলোর গুণগত মান ঠিক রাখার জন্য সরাসরি কৃষকদের কাছ থেকে আমদানি করা হবে৷ শুধু বগুড়ার মানুষই নয় দেশের যেকোন প্রান্ত থেকে মানুষ এ মার্কেটে কেনাকাটা করতে এসে পরিকল্পিত গাড়ি পার্কিং করতে পারবেন। পায়ে হেঁটে মার্কেটের ভিতরে নির্বিঘ্নে চলাচল করে পছন্দের কেনাকাটা করতে পারবেন।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ, ২নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম ডাবলু, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান, বগুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মুক্তি বেগম, মুন্নি খাতুন,সদর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক এম এ মজিদ, যুবলীগ নেতা শ্রী সোহেল, ১৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পাখি, বাজার কমিটির সভাপতি মদন কুমার, ব্যবসায়ী সুলতান মাহমুদ, সোহেল রানা, মনিরুল ইসলাম রিমেল,আরিফ হোসেন কমল, উজ্জল হোসেন, ছামসুল আলম, ইউপি সদস্য তাজুল ইসলাম রাসেল সহ ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রায়হানুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...