Monday, July 27, 2026

যশোরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি:

যশোর সদর ‍উপজেলার বাহাদুরপুর মেহগনি তলায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। আজ মঙ্গলবার (১৮ জুন) বেলা ১১টার দিকে এ আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এ অগ্নিকান্ডে এখনো ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র বলছে বেলা ১২ টা ১৮ মিনিটের দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এসময় যশোর মাগুরা সড়কের উভয় পাশে লম্বা যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়,

গত কয়েক বছর ধরে এই গুদামে বিভিন্ন স্থান থেকে প্লাস্টিক ভাঙারির জিনিসপত্র ওই গুদামে জমা করে রাখতো। আজ মঙ্গলবার সকালে হঠাৎ করে ওই গুদামে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে দ্রুত টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রেণে আসে।

যশোর ফায়ার সার্ভিস ডিফেন্সের সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, ১১টা ৪ মিনিটে আমারা আগুনের সংবাদ পাই। এরপর যশোর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও যশোর সেনানিবাসের ২টি ইউনিটের সাহায্যে আমরা ১২ টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনি।
তিনি আরও বলেন, যেহেতু এটা প্লাস্টিক সে কারণে আগুন পুরোপুরি নেভাতে একটু সময় লাগবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্লাস্টিক বা কাগজে বৈদ্যুতিক শর্ট থেকে আগুন লাগতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...