Friday, June 26, 2026

সিরাজগঞ্জ সলঙ্গা থানার ওসি এনামুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Date:

Share post:

মোঃ লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

ভুক্তভোগি পরিবারকে সহযোগিতা না করে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ওসির এনামুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সলঙ্গা থানা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক সেলিম রেজা। মঙ্গলবার দুপুরে সলঙ্গা মওলানা তর্কবাগীশ পাঠাগারের এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম রেজা বলেন,গত শুক্রবার দুপুরে শফিকুল ইসলাম গং জমি দখল করার জন্য ৪০/৪৫ জন্য যায়। পরে আমরা বাধা দিলে আমিসহ আমার পরিবারের উপর হামলা চলায় এসময় আমি আমার ৬ মাসের শিশুসহ ৬ জন আহত হয়।

আহত অবস্থায় ৯৯৯ ফোন করিলে ফোনটি সলঙ্গা থানায় ফরোয়ার্ড করেন আমি কথা বল্লে সলঙ্গা থানা থেকে বলেন থানায় সকল ফোর্স ব্যবস্ত আছে কেউ যেতে পারবে না বলে ফোনের লাইন কেটে দেয়। এ সময় এলাকাবাসী এসে আমাদের উদ্ধার করেন।

পরবর্তীতে থানায় গিয়ে লিখিত অভিযোগ করা হয়। অভিযোগ করার ৫ দিন পেরিয়ে গেলেও কোন ব্যবস্তা গ্রহন করেনি সলঙ্গা থানার পুলিশ এবং কোন প্রকার তদন্তও করেনি। থানা পুলিশ হয়তো শফিকু্ল গং দের পক্ষ নিয়েছে তাই আমাদের কোন সহযোগিতা করছেন না।

আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।এসময় সংবাদ সম্মেলনে, সেলিমের বাবা কোবাদ আলী,স্ত্রী সাবিনা খাতুন ও শ্বশুর আব্দুল ওয়াহেদ আলীসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সলঙ্গা থানার ওসি এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...