Saturday, July 25, 2026

গাজীপুরে চাঁদাবাজীর টাকাসহ গ্রফতার ৮

Date:

Share post:

আলিফ আরিফা, গাজীপুর প্রতিনিধি:

বুধবার (৩০ এপ্রিল) গাজীপুর মহানগরীর টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আদায় করা চাঁদাবাজীর ৭ হাজার ৭৬০ টাকা সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এজ প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃতরা হলো রফিকুল ইসলাম রতন (৩৮), মোঃ ফজলুল হক (৬৪), মোঃ সেলিম (২৭), মোঃ রমজান আলী (৩৮), সেলিম আহমেদ (৪৪), জান শরীফ (৫১), মোঃ মিন্টু মিয়া (১৯), মোঃ জাকির হোসেন (৪৬)। মহানগর গোয়েন্দা শাখা দক্ষিণ বিভাগ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। অপরদিকে আসামী সাদ্দাম (৩৩), আল-আমিন (৩৫), শাহাবুদ্দীন ওরফে জাপানি (৬০), খোরশেদ (৫০), সেলিম সিকদার ওরফে বিকাশ সেলিম (৩৪), আলম(৩৫), স্বপন (৪৫) কৌশলে পলিয়ে যায়।

বুধবার (৩০ এপ্রিল) টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় ওই আসামিরা নানারকম ভয়ভীতি প্রদর্শন করে সিএনজি, লেগুনা এবং অটোরিকশা চালকদের আটকিয়ে চাঁদাবাজী করছিল। এসময় মহানগর ডিবি দক্ষিণ এর অভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়। তখন সিএনজি লেগুনা এবং অটোরিকশা চালকগণ ডিবি পুলিশের নিকট সাহায্য প্রার্থনা করে। মহানগর ডিবি দক্ষিণের আভিযানিক দল টঙ্গী স্টেশন রোড এবং আশেপাশের এলাকা থেকে ওই আসামীদেরকে গ্রেফতার করে। ঘটনার সাথে জড়িতশ অন্যান্য আসামীরা কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় সিএনজি চালক মোঃ হাসেম মিয়া ওরফে হাসু মিয়া (৪৮) বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

গ্রেফতার আসামীদের আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনায় জড়িত ও অভিযুক্তরা প্রতিদিন সিএনজি অটোরিকশা ও লেগুনা চালকদের কাছ থেকে টাকা আদায় করে ও রাস্তায় মাঝে মাঝে কৃত্রিম যানজট তৈরি করে থাকে।

পলাতক আসামীদের গ্রেফতার এবং জনগণের চলাচল নির্বিঘ্ন রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...